১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক-৩

বিশেষ প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে
র‌্যাব সদস্যরা।

আটক মাদক কারবারীরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের আকবর হোসেনের পুত্র মোঃ জাফর আলম(৩৪), হ্নীলা জাদিমোরার আলী আহমদের পুত্র ফরিদ আলম (২৭), দমদমিয়া নেচার পার্ক ২৭নং ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা পুরাতন রোহিঙ্গা মোঃ আলমের পুত্র জুবায়ের।

১লা জুলাই রাত ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ জাদীমোরা সীমান্তে ফোর স্টার ব্রীক ফিল্ডের পূর্বদিকে ওমরখাল সংলগ্ন এলাকার উত্তর পাশে এই অভিযান চালানো হয়। এসময় ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

র‍্যাব-১৫ সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের থেকে পাওয়া একটি পলিথিন ব্যাগ তল্লাশী করে ৫০হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।