১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে ৪ মাদক বহনকারী মহিলাদের বিভিন্ন মেয়াদে সাজা

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে ভ্রাম্যমান আদালত সাড়াশি অভিযান চালিয়ে ৭০লিটার দেশীয় চোলাই মদসহ ৪জন নারী মাদক পাচারকারীদের আটক করেছে। তাদের পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা যায়,১৫ নভেম্বর সকালে টেকনাফ মডেল থানা পুলিশ সাজাপ্রাপ্ত হ্নীলা চৌধুরীপাড়ার গৌরী রাখাইনের মেয়ে মারী রাখাইন,ধুসে রাখাইনের স্ত্রী পুমে রাখাইন,টেকনাফ কে,কে পাড়ার জাগের হোছনের স্ত্রী তৈয়বা বেগম ও সিকান্দরের স্ত্রী ছলেমা খাতুনকে কারাগারে প্রেরণ করেন। গত ১৪নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টারদিকে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা, টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লুকাশিষ চাকমার নেতৃত্বে পুলিশ ও বিজিবির বিশেষ ফোর্স নিয়ে টেকনাফ নেচার পার্ক সংলগ্ন নিরাপত্তা বাহিনীর অস্থায়ী চেকপোস্টে যানবাহন তল্লাশী করে তাদের ৭০লিটার দেশীয় চোলাই মদসহ আটক করে। আটককৃতদের মধ্যে চোলাই মদ বহনের দায়ে ১জনকে ৩মাস এবং অপর ৩জনকে ১মাস করে সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তদের কারাগারে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। উল্লেখ্য,টেকনাফ শরণার্থী প্রত্যাবাসন কেন্দ্রের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুর্শেদ মিশু টেকনাফ যাওয়ার সময় যানবাহনে এ্যালকোহল বহন করার বিষয়টি অবগত হয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তা কামনা করলে মাদক বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।