৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে ৪৯ হাজার ৬০০ পিস বার্মিজ সিগারেটসহ রোহিঙ্গা গ্রেফতার

বিশেষ প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৪৯ হাজার ৬০০ পিস বার্মিজ সিগারেটসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাব-৭’র সদস্যরা। সোমবার বিকেলে টেকনাফ থানাধীন পূর্ব সাতঘড়িয়া পাড়া নয়াবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক নুর হাসিম (১৯) টেকনাফের বালুখালী ক্যাম্প, ব্লক-জি-৩০ এর বাসিন্দা মৃত আবুল শামার ছেলে । এসময় সাতড়িয়া পাড়া নয়া বাজার এলাকার আলী আহম্মদের ছেলে জয়নাল আবেদীন (৩৬) সুকৌশলে পালিয়ে যায়।
র‌্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাশকুর রহমান জানান, টেকনাফের পূর্ব সাতঘড়িয়া পাড়া নয়াবাজার এলাকায় কিছু চোরাকারবারী মিয়ানমার থেকে সংগ্রহকৃত বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ বার্মিজ সিগারেট মজুদ করেছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। লে. মির্জা শাহেদ মাহতাব’র নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থল থেকে নুর হাসিমকে গ্রেফতার করে। এসময় তার অপর সহযোগী জয়নাল আবেদীন সুকৌশলে পালিয়ে যায়। আটক নুর হাসিমের বসতঘর তল্লাশি করে ৪৯ হাজার ৬০০ পিস বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক মূল্য ৪ লাখ ৯৬ হাজার টাকা।
গ্রেফতারকৃত নূর হাসিম ও পলাতক জয়নাল মিলে দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে অবৈধভাবে মিয়ানমার থেকে সিগারেট নিয়ে এসে পরবর্তীতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।
এ ঘটনায় মামলা করে জব্দকৃত মালামালসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।