১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

টেকনাফে ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার

টেকনাফ প্রতিনিধিঃ

টেকনাফের হ্নীলা ইউনিয়নের ছুড়িখাল এমজি পোষ্ট সংলগ্ন নাফ নদীর তীর এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন। ইয়াবাগুলোর কোন মালিক না থাকায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (২০জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ছুড়িখাল চেকপোষ্ট সংলগ্ন মোচনী লবণ মাঠ বরাবর নাফনদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান প্রবেশের খবর পেয়ে লেদা বিওপির একটি বিশেষ টহলদল অভিযানে যায়।

এসময় মাদক কারবারীরা দূর থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে তারা পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ব্যাগ থেকে ৩৯ হাজার ৬৮০ পিচ ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লক্ষ ৪ হাজার টাকা প্রায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উদ্ধর্তন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।