১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ৪০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার ভোর চারটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের আলিরডেইল গ্রামে ওই ব্যক্তির বাড়ির মেঝে খুঁড়ে ইয়াবা পাওয়া যায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন আবদুল করিম।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান প্রথম আলোকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে আজ ভোরে আলিরডেইল গ্রামে আবদুল করিমের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাড়ির মাটির মেঝে খুঁড়ে ব্যাগভর্তি ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আবদুল করিমের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে কক্সবাজার আদালতে পাঠানো হচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।