৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে

টেকনাফে ৪০হাজার ইয়াবাসহ ৫জন রোহিঙ্গা আটক

হুমায়ূন রশিদ,(টেকনাফ): চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক্রেতা সেজে অভিযান চালিয়ে টেকনাফে একটি আবাসিক হোটেল থেকে ৪০হাজার ইয়াবাসহ ৫জন নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আটক করেছে।
জানা যায়,২২ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমানের নেতৃত্বে ইয়াবা বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা বাসষ্টেশনের হোটেল ডায়মন্ডের ৩১১নং কক্ষে ক্রেতা সেজে অভিযান চালিয়ে ৪০হাজার পিস ইয়াবা বড়িসহ নতুন অনুপ্রবেশকারী ৫জন রোহিঙ্গা নাগরিককে আটক করে। চট্টমেট্টো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ শামসুল আলম বাদী হয়ে আটককৃত নতুন অনুপ্রবেশকারী ৫জন রোহিঙ্গাদের বিরুদ্ধে পৃথক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।