১১ এপ্রিল, ২০২৬ | ২৮ চৈত্র, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবা ও বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আটক

teknaf-pic-b-25-10-16টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ১লাখ পিস পরিত্যক্ত ইয়াবা উদ্ধার ও বিদেশী পিস্তলসহ এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে দিয়েছে।

সুত্র জানায়-২৫ অক্টোবর ভোররাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের নাজিরপাড়া বিওপির নায়েব সুবেদার কাজী রাকিবুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং মগপাড়া রাস্তার মাথায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩ কোটি টাকা মূল্যের ১লাখ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে। যা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

অপরদিকে একই টহলদল সকাল সাড়ে ১১টায় অস্ত্র পাচারের গোপন সংবাদের ভিত্তিতে গোদারবিল পাকা রাস্তায় এসে দু‘জন মোটর সাইকেল আরোহীকে চ্যালেঞ্জ করলে মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যাওয়ার সময় বিজিবি জওয়ানেরা ধাওয়া করে সাবরাং মন্ডল পাড়ার কবির আহমদের পুত্র শাকের মাঝি (২৮)কে আটক করে।

তার দেহ তল্লাশী করে লুঙ্গির সাথে লুকানো অবস্থায় একটি বিদেশী পিস্তল,৩টি মোবাইল সেট ও মোটর সাইকেল জব্দ করে।

অস্ত্রপাচারে জড়িত থাকার অপরাধে সাবরাং দক্ষিণ মুন্ডার ডেইলের ঈমান আলীর পুত্র মোঃ তারেক (২৫)কে পলাতক আসামী করে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।