১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

টেকনাফে ৩৬ রোহিঙ্গা পুশব্যাক


নাফনদী পার হয়ে টেকনাফ দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বোঝাই দুটি নৌকাকে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নৌকা দুটিতে থাকা ৩৬ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করে বিজিবি।
টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, বৃহস্পতিবার কোনো রোহিঙ্গা বহনকারী নৌকা অনুপ্রবেশের চেষ্টা করেনি। কিন্তু শুক্রবার উপজেলার হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বোঝাই দুটি নৌকা অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় বিজিবির সদস্যদের বাধার মুখে তারা মিয়ানমারে ফেরত যেতে বাধ্য হয়। দুটি নৌকায় ৩৬ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষ ছিল। তম্মধ্যে শিশুর সংখ্যাই বেশি। ২৩ ডিসেম্বর শুক্রবার ভোর চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত তারা টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত পয়েন্ট দিয়ে টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা করেছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।