৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ | ১৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

টেকনাফে ২ লাখ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৭০ হাজার পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) সদস্যরা।  শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব ইয়াবা জব্দ করা হয়। জব্দ হওয়া ইয়াবাগুলোর আনুমানিক মুল্য ৮ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আবুজার আল জাহিদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল ওই স্থানে অভিযান চালান। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলের সম্ভাব্য স্থান তল্লাশি করে পলিথিন মোড়ানো একটি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বস্তা থেকে ২লাখ ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, জব্দ হওয়া ইয়াবা গুলো বিজিবি’র টেকনাফ সদর ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।