৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা উদ্ধার, রোহিঙ্গাসহ আটক-২

janatarnews24.com01027_57084

টেকনাফে পুলিশ-বিজিবি পৃথক অভিযান চালিয়ে ২৩ হাজার ২শ’ পিস ইয়াবা ও এক রোহিঙ্গাসহ দু’পাচারকারীকে আটক করে। জানা যায়, ২১ এপ্রিল সকাল সাড়ে ৭ টায় টেকনাফ বিওপি’র নায়েক মুবেদার শামশুল আলমের নেতৃত্বে বিজিবি জওয়ানরা টেকনাফ চৌধুরীপাড়ার নতুন জেটি ঘাট এলাকার লবণ মাঠ থেকে ৬০লাখ টাকা মূল্যের ২০ হাজার পিচ ইয়াবাসহ মিয়ানমার মংডু থানার দরগাপাড়ার খুইল্ল্যা মিয়ার পুত্র একরামকে (২৫) আটক করে। পরে আটককৃতকে থানায় হস্থান্তর করে পাচারে জড়িত থাকায় টেকনাফ সাইট পাড়া এলাকার ্রমর সিদ্দিকের পুত্র নুর আলম (৩২) প্রকাশ পুতিয়াকে পলাতক আসামী করে মামলার রুজু করে বিজিবি। অপরদিকে একইদিন দিবগত রাতে টেকনাফ মডেল থানায় এস.আই আলমগীর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে হ্নীলা জাদিমুরা শাহ আলমের ব্রিক ফিল্ড সংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৯ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ২শ’ পিস ইয়াবাসহ সাবরাং পানছড়ি পাড়া এলাকার হাজী ইউনুচের পুত্র ইসমাইল পুতুকে (৩৭) আটক করে। টেকনাফ ৪২ বিজিবির উপ-অধিনায়ক আবু রাসেল ছিদ্দীকী  ও টেকনাফ মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান খোন্দকার অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।