মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফে ২২হাজার পরিত্যক্ত ইয়াবা উদ্ধার

শেয়ার করুন


টেকনাফের হ্নীলায় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২২হাজার ৫শ ১৩পিস পরিত্যক্ত ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
সুত্র জানায়-গত ২৯মার্চ রাত সাড়ে ১০টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির সুবেদার মোঃ আতাউর রহমানের নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে হোয়াব্রাংস্থ লবণ মাঠে গেলে বিজিবি জওয়ানদের দেখা মাত্র চোরাকারবারীরা অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশী করে একটি ইয়াবার পুটলা পাওয়া যায়। যা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৬৭লক্ষ ৫৩হাজার ৯শ টাকা মূল্যমানের ২২হাজার ৫শ ১৩পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

শেয়ার করুন