১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে ১৯,৯১০ ইয়াবাসহ যুবক আটক

ইমাম খাইর, কক্সবাজার :
টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকা থেকে ১৯,৯১০ ইয়াবাসহ মোঃ মোক্তার হোসেন (২০) নামের যুবককে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (১২ মে) বিকাল ৫ টার দিকে র‍্যাব-১৫ এর একটি দল এ অভিযান চালায়।

আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে র‍্যাব দাবি করেছে।

তিনি হোয়াইক্যং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উনচিপ্রাং এলাকার আলী আকবর এর ছেলে।

র‍্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, বিশেষ সুত্রে তারা সংবাদ পায়, হোয়াংক্ষ্যং বাজারের দক্ষিণ পাড় সংলগ্ন ব্রিজ থেকে অনুমান ২০০ গজ দক্ষিণ দিকে কক্সবাজার-টেকনাফ পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই স্থান থেকে মোঃ মোক্তার হোসেনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করলে ১৯,৯১০ ইয়াবা পাওয়া যায়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।

মাদকের চালানের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান র‍্যাব-১৫ এর মিডিয়া উইং আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।