মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ১৩ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ আটক ১

শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ হাজার ৭০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার রাতে হ্নীলা ইউপি জাদিমোরা বৌদ্ধ মন্দির গেইটের সামনে থেকে দিলদার আহাম্মদ প্রকাশ নাইগ্গা (৩০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি হ্নীলা ইউপি উত্তর আলীখালী এলাকায়।

র‌্যাব-১৫ সিপিসি ১ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেঃ কমান্ডার মির্জা শাহেদ মাহতাব বলেন, বৃহস্পতিবার রাতে জাদিমোরা বৌদ্ধ মন্দির গেইটে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েে তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।

উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ১৩ লাখ টাকা। ইয়াবাসহ ধৃতকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন