মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে হোয়াইক্যং-বাহারছড়া সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ

শেয়ার করুন

Teknaf Pic-(B)-05-04-15
টেকনাফে হোয়াইক্যং-বাহারছড়া সড়ক সংস্কার কাজ ব্যাপক অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে সম্পন্ন হওয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশনা দেন।
জানা যায়,৫এপ্রিল সকাল ১০টারদিকে টেকনাফ হোয়াইক্যং-বাহারছড়া সড়ক সংস্কার কাজ পরিদর্শনে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল। এ সময় উর্ধ্বতন কেউ না থাকলেও ওয়ার্ক এসিস্ট্যান্স মোস্তাক আহমদ এবং কতিপয় শ্রমিক কাজ চালিয়ে আসছে। টেন্ডার সিডিউলের তোয়াক্বা না করে মনগড়া কাজ চালিয়ে যাচ্ছে। এব্যাপারে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদ বলেন- সংস্কার কাজে অনিয়ম, ওয়ার্ক সিডিউল মতে কাজ না হওয়া পর্যন্ত তা বন্ধ রাখতে অনুরোধ করা হয়। সওজ কার্য-সহকারী মোস্তাক আহমদ বলেন-অনিয়মের কারণে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেন তিনি। এ সময় সাংবাদিক সাইফুল ইসলাম সাইফীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন