মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে সড়ক দূঘর্টনায় তিন স্কুল শিক্ষার্থী আহত

শেয়ার করুন

টেকনাফ সড়কের হোয়াইক্যং হাসাইন্যার টেক পয়েন্টে টমটম দূঘর্টনায় ৩শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
১আগষ্ট সকাল সাড়ে ৮টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঊনছিপ্রাং হতে শিক্ষার্থী বোঝাই একটি টমটম হাসাইন্যার টেক পয়েন্টে পৌঁছলে অসাবধানতাবশত ঝিমংখালী সরকারী প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী ও স্থানীয় আব্দুল্লাহর মেয়ে হাফসা (৭) সড়ক অতিক্রম করার সময় টমটমের সামনে পড়ে ঘটনাস্থলে রক্তাক্ত ও গুরুতর আহত হয়। এদিকে ব্রেক করতে গিয়েই টমটম উল্টে নয়াবাজার হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র ও উনছিপ্রাংয়ের বাসিন্দা মোঃ ইসমাঈলের পুত্র আবুল কালাম (১৬) ও লম্বাবিলের হাজী সিকদার মিয়ার পুত্র শফিকুর রহমান (১৭) আহত ও রক্তাক্ত এবং টমটমটি ঘটনাস্থলে ক্ষতিগ্রস্থ হয়। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। আহতদের মধ্যে হাফসার অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন