১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ৭ মানবপাচাকারী আটক

Teknaf Pic-(A)-16-06-15

কক্সবাজারের টেকনাফে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ৭ মানবপাচাকারীকে আটক  করেছে পুলিশ।

উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ থেকে সোমবার রাত ১টা থেকে মঙ্গলবার ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শহিদুল ইসলাম (২৬), জাফর আলম (২৭), নজির আহমদ (৩৫), জহির আহমদ (৬০), বদি আলম (২৩), মোহাম্মদ ফরিদ (৫২) ও জাফর আলম (৫২)।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার জানিয়েছেন,  পুলিশ শাহপরীরদ্বীপের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ৭ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা সবাই শাহপরীরদ্বীপে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারদের বিরুদ্ধে টেকনাফ থানায় মানবপাচারের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।