২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে সৌর বিদ্যুতের পণ্যবোঝাই কাভার্ডভ্যানের ধাক্কায় আহত-৫

হুমায়ূন রশিদ,(টেকনাফ): কক্সবাজার-টেকনাফ সড়কে সৌর বিদ্যুত প্রকল্পের পণ্যবোঝাই কাভার্ডভ্যানের ধাক্কায় যাত্রী বোঝাই টমটম ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে রোহিঙ্গাসহ ৫জন আহত হয়েছে।
জানা যায়,২৮ নভেম্বর সন্ধ্যা পৌনে ৬টারদিকে উপজেলায় টেকনাফ-কক্সবাজার সড়কের আলীখালী সৌর বিদ্যুৎ (এনার্জি পাওয়ার প্লান্ট) প্রকল্প সংলগ্ন এলাকায় এই প্রকল্পের পণ্য নেওয়ার সময় (কাভার্ডভ্যান-চট্টমেটো-ঢ-৮১-১৭৩৭) একটি যাত্রীবাহী টমটমকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গাড়িটি ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়। কাভার্ডভ্যানের চালক রিপন অসাবধানতাবশ এই দূঘর্টনা বলে স্বীকার করেন। ক্ষতিগ্রস্থ এই টমটমের মালিক উলুচামরী কোনার পাড়ার নুর আলমের পুত্র সোহেল (১৫) বলে জানা গেছে। এসময় গাড়িতে থাকা ৫জন রোহিঙ্গা নারী-পুরুষ আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শরণার্থী ক্যাম্পে প্রেরণ করা হলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এতে দু‘জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।