২ মে, ২০২৬ | ১৯ বৈশাখ, ১৪৩৩ | ১৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

টেকনাফে সামাজিক বাগান কেটে রোহিঙ্গা বসতির জন্য ভাড়া বাসা তৈরী!

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে কতিপয় উপকারভোগীদের যোগ-সাজশে সামাজিক বনায়নের চারাগাছ কেটে ভাড়া বাসা তৈরী করে রোহিঙ্গাদের ভাড়া নিয়ে কাঁচা পয়সা রোজগারের জন্য সামাজিক বাগানের ৮২হাজার চারাগাছ ক্ষতিগ্রস্থ করার অভিযোগ উঠেছে।
তথ্যানুসন্ধানে জানা যায়,২৫নভেম্বর ভোররাত ৩ টারদিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বনবিটের নয়াপাড়ায় সৃজিত ৭৫একরের সামাজিক বাগানে কতিপয় উপকারভোগীদের ইন্ধনে একদল রোহিঙ্গা বসতি গড়ার জন্য সামাজিক বাগানের চারাগাছ কেটে বাসা তৈরী করার খবর পেয়ে সকালে মোচনী বিটের এফজি সালাহ উদ্দিন, পলাশ ভৌমিক, সামাজিক বনায়নের অংশীদার কমিটির সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারন সম্পাদক বদিউর রহমান, অর্থ সম্পাদক মোঃ ইসমাইলসহ বন বিভাগ, পাহারা দল (সিপিজি) ও সৃজিত বাগানের অংশীদার কমিটির সদস্যরা বাঁধা দিয়ে তাড়িয়ে দেয়। কিন্তু সুবিধাভোগী বিশেষ মহলের ইন্ধনে রোহিঙ্গারা উত্তেজিত হয়ে জড়ো হলে উচ্ছেদকারীরা ফিরে আসে। সৃজিত বাগানে অংশীদারে থাকা সদস্যরা জানান, চলতি বছরের গত জুন মাসে ৭৫ একরের এই ভূমিতে ২০ লক্ষাধিক টাকা ব্যয় করে বিভিন্ন প্রজাতির ৮২হাজার চারা রোপন করা হয়। মিয়ানমার হতে পালিয়ে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশ সরকারের মানবিক আচরণের সুযোগে সুবিধাভোগী ও মুখোশধারী একটি চক্র রোহিঙ্গাদের মাধ্যমে বসতি তৈরী করে পরে ভাড়া আদায় করে লক্ষ লক্ষ টাকার বাণিজ্য করার লক্ষ্যে এই অপতৎপরতা বলে সচেতন মহল আলোচনা করতে শুনা গেছে। তদন্ত স্বাপেক্ষ রোহিঙ্গাদের উস্কানী দাতাদের খোঁজে বের করে আইনের আওতায় আনার দরকার বলে সুশীল সমাজ মনে করেন।


এই ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ আলী বলেন,বিষয়টি বনবিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। কার্যকর কোন পদক্ষেপ না থাকায় সামাজিক বাগানের অংশীদারেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবী জানান তিনি। টেকনাফ বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা তাপস কান্তি জানান,বিষয়টি জরুরী ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সেই সিদ্বান্তের আলোকে পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আলী কবির সাংবাদিকদের জানান,বাগানের অংশীদারেরা আইনের আশ্রয় নিতে পারে। তবে অংশীদারদের কারো যোগ-সাজশের মাধ্যমে রোহিঙ্গা বস্তি বসিয়ে স্বার্থ হাসিলের চেষ্টা করলে তদন্ত স্বাপেক্ষে তাদের বিরুদ্ধেও আইনী পদক্ষেপ নেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।