মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

টেকনাফে সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি : সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ ও চুক্তিনামা হস্তান্তর সম্পন্ন হয়েছে। ২৫ ফেব্রয়ারী সোমবার সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে ইউএনও মো: রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ককসবাজার দক্ষিন বিভাগীয় বন কর্মকর্তা হুমায়ুন কবির। সহকারী বন সংরক্ষক সোহেল রানার পরিচালনায় টেকনাফ রেনজ কর্মকর্তা সাজ্জাদ হোসাইনের স্বাগত বক্তব্য ও সিরাজুল ইসলামের কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, সদর ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক নুরুল করিম রাসেল, সাংবাদিক নুর হেসেন, উপকারভোগীদের মাঝে বক্তব্য রাখেন নুরুল বশর, উসমান গনি প্রমুখ। পরে উপকারভোগীদের মাঝে চেক বিতরন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবসার, প:প কর্মকর্তা শ্রুতিপুর্ন চাকমা, সমাজসেবা কর্মকর্তা সিরাজুল ইসলাম, ফায়ার ব্রিগেড কর্মকর্তা কিরিটি বড়ুয়া প্রমুখ।

শেয়ার করুন