৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ | ১৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে ২দালালসহ ১৯যাত্রী আটক


টেকনাফের উপকূলীয় পয়েন্ট দিয়ে মালয়েশিয়া গমনের জন্য অবস্থানকালে পুলিশ অভিযান চালিয়ে ২দালালসহ ১৯জনকে আটক করেছে। এই ঘটনায় আরো ২জনকে পলাতক আসামী করে মানব পাচার মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়,৯মে ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় বিশেষ পুলিশ নিয়ে সদর ইউনিয়নের উপকূলীয় হাতিয়ার ঘোনায় জনৈক বুলবুলির বাড়িতে অভিযান চালিয়ে বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়ায় পাচারের জন্য জমায়েত করে রাখা মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার ঝিমংখালীর নুর হোসেনের পুত্র জামাল (২২),গুইল্যার পুত্র জুবাইর (১৯),খুইল্যা মিয়ার পুত্র মোঃ ইলিয়াছ (১৯), নুর ছালামের পুত্র মোঃ রফিক (১৯),লাল মিয়ার পুত্র মোঃ ইদ্রিস (১৯),আবুল কালামের পুত্র মোঃ সালাম (১৯),সিকান্দরের পুত্র মোঃ সেলিম (১৯),আব্দু শুক্কুরের পুত্র মোঃ আয়ুব (২০),জাফর আহমদের পুত্র মোঃ ইউনুছ (১৯),সোনালীর পুত্র জোবাইরুল ইসলাম (১৯),নুর আলমের পুত্র জাহেদ হোসন (১৯),কাশিম আলীর পুত্র আবদুল হক (৪০),ছৈয়দুল আমিনের স্ত্রী আছিয়া বেগম (১৯),আবদুল হকের মেয়ে ছমিরা আক্তার (১৯),ঈমান হোসেনের স্ত্রী রফিকা আক্তার (২৫),বলি বাজারের আব্দুল জলিলের পুত্র মোঃ রফিক (২০),নুর হোসেনের স্ত্রী আজিজা বেগম (১৯)সহ ১৭জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে। এই মানব পাচারে সংশ্লিষ্ট স্থানীয় মোক্তার আহমদের পুত্র মোঃ খলিল প্রঃ ইসমাইল (৩৬) ও মোঃ তৈয়বের স্ত্রী বুলবুলি (৩৫) নামে দুই দালালকে আটক করা হয়েছে। এই ঘটনায় উক্ত এলাকার মোক্তার আহমদের পুত্র আবুল হোসন (৪২) এবং শামশুর স্ত্রী ফাতেমা বেগম (২৬)কে পলাতক আসামী করে মানব পাচার আইনে মামলা দায়ের করে আটককৃতদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে ওসি মাইন উদ্দিন নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।