৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে সাংবাদিক হামলার দুই আসামী আটক


টেকনাফে সাংবাদিকদের উপর হামলা মামলার দুই আসামীকে আটক করেছে পুলিশ। সুত্র জানায়-২৪ জানুয়ারী ভোররাতে টেকনাফ মডেল থানার এএসআই কাজী আব্দুল মালেক ও আলিম উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ায় অভিযান চালিয়ে গত বছরের ১৩মে সাংবাদিকদের উপর হামলা মামলার আসামী নুর মোহাম্মদের পুত্র আবদুল শুক্কুর (৩৫) ও মমতাজ মিয়ার পুত্র মোহাম্মদ ইসমাইল (৩৩)কে আটক করে। আটককৃতদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান জানান। গত বছরের ১৩মে বিকালে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ায় পেশাগত দায়িত্বপালনকালে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ওরফে ভূট্টোর নেতৃত্বে ৬ সাংবাদিককে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এসময় সাংবাদিকদের ক্যামেরা ও ল্যাপটপ লুট করা হয়। এঘটনায় আহত সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু বাদি হয়ে ১৫মে রাতে ১৯ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।