১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে সাংবাদিক নুরুল করিম রাসেলের মায়ের ইন্তেকাল ঃ সাংবাদিক মহলের শোক


টেকনাফে সাংবাদিক নুরুল করিম রাসেলের মা চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে ইন্তেকাল করেছেন। বাদে এশা টেকনাফ পৌর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে সাংবাদিক ও রাজনৈতিক মহল শোক প্রকাশ করেছেন।
জানা যায়-১৫ জানুয়ারী সকাল সাড়ে ৮টারদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে থাকা অবস্থায় টেকনাফের মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক প্রধান শিক্ষক আব্দুস শুক্কুরের সহধর্মিনী খালেদা খানম (৬৫) ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে তিনি শিক্ষা ও সামাজিক উন্নয়নের স্বীকৃতি স্বরূপ টেকনাফ উপজেলা পরিষদ হতে বেগম রোকেয়া পদক অর্জন করেন।মৃত্যুকালে তিনি গর্বিত স্বামী, ৩ছেলে,৪মেয়ে,নাত-নাতনী,আতœীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ ডা.একেএম রেজাউল করিম,উখিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারভীন আক্তার শাহীন,কক্সবাজার সিটি কলেজের আইসিটির প্রভাষিকা নাসিমা আক্তার লাকি,সাংবাদিক নুরুল করিম রাসেল,পৌর যুবলীগ নেতা মঞ্জুরুল করিম সোহাগ,গৃহিনী সুরাইয়া নাসরিন শিউলী, কক্সবাজার ডিওয়ার্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোহানা নাসরিনের গর্বিত মা। রাত সোয়া ৮টায় টেকনাফ পৌর ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাঁকে কেন্দ্রীয় গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। এদিকে টেকনাফ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, অনলাইন নিউজ পোর্টাল টেকনাফ টুডের সম্পাদক ও প্রকাশক,মোহন টিভি,দৈনিক যুগান্তরের টেকনাফ প্রতিনিধি এবং দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার টেকনাফ অফিস প্রধান নুরুল করিম রাসেলের মহীয়সী মায়ের মৃত্যুতে টেকনাফ প্রেসক্লাব,টেকনাফ সাংবাদিক ফোরাম,টেকনাফ সাংবাদিক ইউনিটিসহ কর্মরত সংবাদকর্মীরা এবং পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ শোক প্রকাশ করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।