৩১ জুলাই, ২০২৬ | ১৬ শ্রাবণ, ১৪৩৩ | ১৬ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

টেকনাফে সন্ত্রাসী হামলা আহত-৫

টেকনাফের হ্নীলায় বেড়াতে গিয়েই সন্ত্রাসী হামলার শিকার হয়েছে ৫যুবক। এই ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়,গত ১৪মে রাত সাড়ে ৭টারদিকে উপজেলার মোচনীপাড়ার ফরিদ আহমদের পুত্র মাইন উদ্দিন সর্ঙ্গীয় লোকজন নিয়ে জাদিমোরা নানার বাড়িতে বেড়াতে যান। ফিরে আসার সময় নানার বাড়ির সঙ্গে পূর্ব শত্রুতা থাকায় স্থানীয় মোঃ আমিনের পুত্র মোঃ জোবাইর (৩৬),নজির আহমদের পুত্র নুরুল বশর (৩৫),খাইরুল বশর (৩২),বদুরুজ মিয়ার পুত্র নুরুল কবির (২৪),বেজু ফকিরের পুত্র আমির হোছন (৩২),মোঃ জুবায়েরের স্ত্রী আরেফা বেগম (৩০)সহ ৪/৫জন মিলে লাঠি-সোটা ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পদস্থ নেতা-কর্মী,মোচনী পাড়ার ফরিদ আহমদের পুত্র মাইন উদ্দিন বাদল,আব্দুস সালামের পুত্র কামাল হোছাইন, জকির আহমদের পুত্র নুরুল আবছার নাহিদ,এজাহার মিয়ার পুত্র শহিদুল ইসলাম ও আবু আহমদের পুত্র আবু ছিদ্দিক আরমানকে রক্তাক্ত এবং জখম করার পর নগদ টাকা,মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। এই ব্যাপারে রাতেই টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ১৫মে সকালে টেকনাফ মডেল থানার এএসআই নির্মলেন্দু চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।