১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

টেকনাফে সড়ক দূর্ঘটনায় আহত ৫

teknaf-pic-07-11-2016
টেকনাফ উঠনী নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ৫ জন গুরুত্বর আহত হয়েছে। ০৭ই নভেম্বর সকাল ১১ টায় এ ঘটনাটি ঘটে। জানা যায় হ্নীলা থেকে একটি যাত্রীবাহী মাহিন্দ্রারা গাড়ি টেকনাফে উঠনী নামক স্থানের নীচে পৌঁছলে অপর একটি ০২জন যাত্রীবাহী মটর সাইকেল সাথে মাহিন্দ্রারা গাড়ির মোখামুখি হয়। এতে ৫ জন যাত্রী গুরুত্বর আহত হয়। এদের মধ্যে ২ জন মটর সাইকেল আরোহী পা ভেঙ্গে যায়। মটর সাইকেলটি বেপরওয়া চালাচ্ছিল বলে সড়ক দূর্ঘটনার মূল কারণে বলে যাত্রীরা জানায়। আহতদের টেকনাফ হাসপাতালে ৫জনকে ভর্তি করে এবং অপর ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতরা হচ্ছেন বরইতলীর মৃত হাবিবুর রহমানের পুত্র মোহাম্মদ জুবাইর (২৮), জাঁহালিয়াপাড়ার জবর মুল্লুকের পুত্র মোহাম্মদ ইউনুচ (৫২) দমদমিয়া শফিকের মেয়ে নুসরত শারমিন (১০) সে দমদমিয়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। টেকনাফ জালিয়াপাড়ার মোঃ রফিকের মেয়ে আসমা আক্তার (০৬) ও উখিয়া কুতুপালং এর মৃত ছলামত উল্লার পুত্র মোঃ জুবাইর (৩০)। গুরুত্বর আহত মটর সাইকেল ২ যাত্রীকে হাসপাতাল কর্তৃপক্ষ কক্সবাজার সদর হাসপাতালে হস্তান্তর করে। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি ২টি জব্দ করে। মামলা প্রস্তুতি চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।