২৬ এপ্রিল, ২০২৬ | ১৩ বৈশাখ, ১৪৩৩ | ৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ

টেকনাফে সংবাদিকের বোনের ইন্তেকাল


টেকনাফে দৈনিক জনকণ্ঠে কর্মরত সাংবাদিক মুহাম্মদ ছলাহ উদ্দিনের বড় বোন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। তাঁকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। তাঁর বোনের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
১২মে সকাল ১০টায় উপজেলার হ্নীলা আল জামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে। এর আগে ১১মে সকাল ৮টারদিকে হ্নীলা পূর্ব সিকদার পাড়ার প্রবীণ আলেমেদ্বীন আ.ফ.ম খাইরুল বশরের ৩য় কন্যা,সাংবাদিক মুহাম্মদ ছলাহ উদ্দিনের বড় বোন ও উখিয়া উপজেলার বালুখালীর মৌলানা আব্দুল কাদেরের স্ত্রী ফরিদা আক্তার প্রকাশ লেড়– (৪৯)স্ট্রোকে আক্রান্ত হয়। তাঁকে দ্রুত উদ্ধার কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেকে রেফার করা হয়। চমেকে যাওয়ার পথে চকরিয়া হারবাং এলাকায় পৌঁছলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্বামী,অধ্যয়নরত দুই ছেলে,মা,ভাই-বোনসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে হ্নীলায় কর্মরত সাংবাদিক মমতাজুল ইসলাম মনু,হুমায়ূন রশিদ,জসিম উদ্দিন,মুহাম্মদ জাহাঙ্গীর আলম,আমান উল্লাহ আমান,হেলাল উদ্দিন,জাফর আলম গুরা,এম আব্দুল হক,সাদ্দাম হোসাইন,মোঃ রফিক ও ফরিদুল আলম প্রমুখ শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।