২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে শিশুর ঘাতক রিমান্ডে : পুলিশী অভিযানে অস্ত্র উদ্ধার

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফের হ্নীলায় গুলি করে শিশু হতাকারী ঘাতক বেলালকে নিয়ে পুলিশী অভিযানে ব্যবহৃত দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ১ ফেব্রুয়ারী ভোররাত আড়াই টারদিকে গুলিবর্ষণ করে ৭বছরের শিশু হত্যার টেকনাফ থানার মামলা নং-৩৯/৩০-০১-১৮ইং এর ৩দিনের রিমান্ডে আনা আসামীর স্বীকারোক্তিমতে তদন্তকারী কর্মকর্তা এসআই মহির উদ্দিন খানের নেতৃত্বে পুলিশের বিশেষ একটি দল ধৃত আসামী কবির আহমদের পুত্র বেলাল উদ্দিন (৩০) কে নিয়ে উপজেলার হ্নীলা রঙ্গিখালী লামার পাড়ায় অভিযান চালিয়ে তার বসত-ঘরের আঙ্গিনার কোনায় বাঁশ বাগানের গোড়ায় মাটির নীচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরী (এলজি) অস্ত্র উদ্ধার করে। এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান বলেন,পুলিশ ধৃত আসামীর স্বীকারোক্তিতে তার আস্তানায় অভিযান চালিয়ে সন্ত্রাসী কাজে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হয়। রিমান্ড শেষে তাকে ফের আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য,গত ৩০ জানুয়ারী বিকাল পৌনে ৪টারদিকে উপজেলার হ্নীলা রঙ্গিখালী লামার পাড়ায় তুচ্ছ বিষয় নিয়ে স্থানীয় স্বশস্ত্র সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রুপের সদস্য কবির আহমদের পুত্র বেলাল উদ্দিন গুলিবর্ষণ করে খেলারত কাদির হোছনের পুত্র মোহাম্মদ সাদেক (৭) খুন এবং প্রবাসী বেলাল উদ্দিনের পুত্র মোজাহেদ (১০) কে গুলিবিদ্ধ করে আহত করে। পুলিশ তাকে আটক করে এবং ৩৯/৩০-০১-১৮ইং মামলায় ৫দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করে। বিচার এই ঘাতকের ৩দিনের রিমান্ড মঞ্জুর করে। পুলিশ জিজ্ঞাসাবাদে অভিযান চালিয়ে এই সন্ত্রাসীর আস্তানা হতে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে সক্ষম হলেও উক্ত এলাকার বিশাল স্বশস্ত্র সন্ত্রাসী গ্রুপের অস্ত্রভান্ডার অক্ষত থাকায় যেকোন মুর্হুতে আবারো প্রাণহানির আশংকায় সাধারণ মানুষ চরম আতংকে রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।