মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

টেকনাফে লেদা রোহিঙ্গা বস্তিতে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক

শেয়ার করুন


টেকনাফের লেদা রোহিঙ্গা বস্তিতে মিয়ানমার হতে নির্যাতন-নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়া সরকার প্রদত্ত ত্রাণ সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।
জানা যায়-২৩ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টারদিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানকারী নবাগত ৩শ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি)সাইফুল ইসলাম, টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপাধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চ্যাইলাউ মারমা,টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদসহ সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। টেকনাফে মালয়েশিয়া সরকার প্রদত্ত ত্রাণ সামগ্রী পর্যায়ক্রমে ৫হাজার ৫শ রোহিঙ্গা পরিবারের মধ্যে বিতরণ করা হবে।

শেয়ার করুন