মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে লাইসেন্সবিহীন মোটারসাইকেল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের অভিযান

শেয়ার করুন

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে লাইসেন্সবিহীন ও অবৈধ মোটরসাইকেল আরোহীরা বেপরোয়া হয়ে উঠেছে। অনেকেই মাদক পাচার কাজে এসব মোটরসাইল ব্যবহার করছে। ফলে মাদক পাচার রোধসহ কাগজপত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেল-এর বিরুদ্ধে টেকনাফ ট্রাফিক সার্জেন্টের নেতৃত্বে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে।

সরেজমিনে দেখা যায়, টেকনাফ শহরের গুরুত্বপূর্ন মোড়ে পুলিশ অবৈধ মোটর সাইকেল ও কাগজপত্রবিহীন গাড়ি পর্যবেক্ষন করছে। এসময় যেসব মোটরসাইকেলের কোন কাগজপত্র পাওয়া যায়নি, সেগুলো আটক এবং প্রয়োজনীয় কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকা চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে।

ট্রাফিক পুলিশ বলছে, ‘অন্য উপজেলা চেয়ে টেকনাফ অনেকটা ভিন্ন। বিশেষ করে এখানকার উঠতি বয়সের যুবকরা দামি দামি অবৈধ মোটরসাইকেল ব্যবহার করছে। আবার অনেকে এসব বাইক নিয়ে মাদক বহনের পাশপাশি রোহিঙ্গাদের দিয়ে যান চলাচল অব্যাহত রেখেছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বাড়ছে যানজটও। ৯ ডিসেম্বর বুধবার দুপুর পর্যন্ত টেকনাফ পৌর শহরে বিভিন্ন মোড়ে টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়া’র নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন। এসময় ১০টি অবৈধ মোটার সাইকেল আটক করা হয় এবং আইন অমান্য করায় ১০০টি মামলা দেওয়া হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন ভুইয়া বলেন, ‘যানজট নিরসনসহ সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমাতে কাগজপত্রবিহীন ও অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি মাদক বহরকারী অবৈধ মোটরসাইকেল আরোহীদের চিহ্নিত তাদের আইনি মুখোমুখি করা হবে। ট্রাফিক আইন মেনে চলতে মাইকিং করে জনসচেতনতা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শেয়ার করুন