১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত দলের সদস্য নিহত

কনক বড়ুয়া, কক্সবাজারঃ

কক্সবাজারের টেকনাফের পাহাড়ী এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. ইসহাক (৩২) নামে রোহিঙ্গা ডাকাত গ্রুপ জকির বাহিনীর সদস্য নিহত হয়েছে। এসময় দুইটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার (২৯ মে) দুপুরে কক্সবাজার র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত ইসহাক টেকনাফের সাবরাংয়ের বাসিন্দা। সে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ডাকাত গ্রুপ জকির বাহিনীর সাথে কাজ করছে। গোপনে তধ্য পাচার করে আসছিল সে।

সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, আজ ভোররাতের দিকে টেকনাফের খন্দকারপাড়ায় অবস্থানের খবর পেয়ে ইসহাক গ্রেফতার করতে গেলে তার সহযোগীরারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব অস্ত্রসহ তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় র‌্যাবের তিন সদস্য আহত হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।