২২ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

টেকনাফে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ৩

কক্সবাজারসময় ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫। শুক্রবার সন্ধ্যায় হ্নীলা ইউপি লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলা হ্নীলা ইউপি লেদা এলাকার মৃত কালু মিয়ার ছেলে কামাল হোসেন (২৬), টেকনাফ সদরের নাজিরপাড়া এলাকার আব্দুর শুক্কুরের ছেলে শহিদুল উল্লাহ (২২) ও একই এলাকার আবুল হাসেমের ছেলে গফুর আলম (২৬)।

র‌্যাব-১৫ সিপিপির টেকনাফ ক্যাম্প ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার বলেন, হ্নীলা ইউপি লেদা পুরাতন রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর পাশে দোকানে মাদক ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছেন।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।