৮ মার্চ, ২০২৬ | ২৩ ফাল্গুন, ১৪৩২ | ১৮ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে রোহিঙ্গার হাতে যুবলীগ নেতা খুনের প্রতিবাদে সড়ক অবরোধ: দোকানপাট ভাঙচুর

কক্সবাজারের সীমান্তবর্তী টেকনাফ উপজেলার হ্নীলায় রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনীর গুলি চালিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি ওমর ফারুক খুনের ঘটনায় বিক্ষোদ্ধ জনতা স্থানীয় সড়ক অবরোধ করেছে। এসময় রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী নূর মোহাম্মদ মাঝির বসতবাড়িতে আগুন লাগিয়ে দেয়। রোহিঙ্গার দোকানপাট ও এনজিও সংস্থার গাড়ি এবং অফিস ভাঙচুর করা হয়।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে যুবলীগ নেতা ওমর ফারুক হত্যার প্রতিবাদে হ্নীলা বাজারে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় ওমর ফারুক হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করে ও রোহিঙ্গা সন্ত্রাসীদের অপকর্ম দমনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সাড়ে দশটার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার স্থানীয় ওয়ার্ড  যুবলীগের সভাপতি ওমর ফারুককে একদল রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনী বাড়ির সামনে থেকে তুলে যায়। পরে পাশ^বর্তী পাহাড়ে নিয়ে গুলি করে হত্যা করে। এর প্রতিবাদে স্থানীয়রা সড়কে রোহিঙ্গাদের দোকানপাট ভাঙচুর কওে সড়ক অবরোধ করে।

বিক্ষোদ্ধ জনতা সড়ক গাছের গুড়ি ফেলে আগুন চালিয়ে দেওয়ায় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পুলিশ, সোবাহিনী ও বিজিবির কয়েকটি টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। দুপুর একটায় রির্পোট লেখা পর্যন্ত হ্নীলা বাজারে অবরোধ করছেন স্থানীয়রা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।