৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে মালয়েশিয়া যাওয়ার পথে ৫৮ রোহিঙ্গা উদ্ধার : ৪ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ৫৮ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে টেকনাফ সদর ইউনিয়নের দরগাছড়া মেরিনড্রাইভ সড়কের সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজন মানব পাচারকারীকে আটক করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক মানব পাচারকারীরা হলো, মো. ইয়াছিন (২৩), মো.জুবায়ের (৩৫), নাজির হোসেন (৬১) ও রামিমুল ইসলাম (৩১)। এদের মধ্যে রামিমুল ইসলামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এবং বাকি তিনজনের বাড়ি টেকনাফে। মালয়েশিয়াগামী রোহিঙ্গাদের বেশির ভাগই নারী ও শিশু। তাঁরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা। 

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছে, টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা আশ্রয় শিবিরের এক দালালের মাধ্যমে ৪ লাখ টাকার বিনিময়ে তাদের মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। 

সমিরা খাতুন নামক এক তরুণী বলেন, তাঁর বিয়ে ঠিকঠাক হয়েছে মালয়েশিয়ায়। বিয়ে করতেই তিনি মালয়েশিয়া যাচ্ছেন। 

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানিয়েছেন, সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে ৫৮জন রোহিঙ্গাকে টেকনাফের সমুদ্র সৈকতে আনা হলে গোপন সংবাদ পেয়ে পুলিশ গভীর রাতে অভিযান চালায়। এ সময় পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় চারজন দালালকে আটক করা হয়েছে। আটক চার জনের মধ্যে তিন জনের বিরুদ্ধে মানব পাচারসহ থানায় মামলা রয়েছে। 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিল রোহিঙ্গারা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।