২৯ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩ | ১৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

টেকনাফে মানসিক রোগীদের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের টেকনাফে Youth net এবং TEAM WAVE – তরঙ্গ সংগঠন -এর যৌথ উদ্যোগে
মানসিক ভারসাম্যহীন রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফ পৌরসভা, সদর এবং সাবরাং ইউনিয়নের বিভিন্ন স্থানে শতাধিক মানসিক ভারসাম্যহীন রোগীদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন টেকনাফ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগপর সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীল,টেকনাফ উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি সাইফুল ইসলাম মুন্না, টেকনাফ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন ইসলাম, টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছায় মানবতার ছাত্র সংগঠনের সভাপতি মোঃ ওয়ালী ফাইসাল, নকিব নুর প্রমুখ।

বক্তারা বলেন, সংগঠনটির সদস্যরা নিরলসভাবে মানুষের সেবায় নিবেদিত ভাবে কাজ করে আসছে, এবং মানুষের সেবা করার মত মহৎ কাজ আর দ্বিতীয় কিছু নেই। বিভিন্ন সময় মানসিক ভারসাম্যহীনদের মাঝে খাবার এবং আজ শীতবস্ত্রও বিতরণ করেছেন, সংগঠন এর সার্বিক কাজের প্রশংসা করে বলেন, সর্বসময় সংগঠনের পাশে থাকার প্রতিশ্রুতি ও বিত্তবানদের এই ধরনের সামাজিক সংগঠনের পাশে থাকার জন্য আহ্বান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।