১১ আগস্ট, ২০২৬ | ২৭ শ্রাবণ, ১৪৩৩ | ২৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

টেকনাফে মানবপাচার প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

teknaf-pic-a-27-10-16টেকনাফে সিটিসির সদস্যদের নিয়ে মানবপাচার প্রতিরোধ বিষয়ক সচেতনতামুলক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
জানা যায়-২৭অক্টোবর টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএসএইড উইনরক ইন্টার ন্যাশনালের অর্থায়নে ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (বামাবাস)এর সহযোগিতায় উপজেলা মিলনায়তনে সকাল ৯টায় সভাপতিত্ব ও প্রশিক্ষক হিসেবে ছিলেন বামাবাসের প্রকল্প সমন্বয়কারী সুদীপ মন্ডল। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউল আলম। এসময় অন্যান্যদের মধ্যে বাহারছড়া ইউপি চেয়ারম্যান মাওঃ আজিজ উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ আলমগীর কবির,পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতিপুর্ণ চাকমা,উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি জহির হোসেন এমএ,কমিউনিটি রেডিও নাফের স্টেশন ম্যানেজার মোঃ সিদ্দিক হোসেন,বামাবাসার প্রোগ্রাম অর্গানাইজার তরিকুল ইসলাম প্রমুখ। কর্মশালায় উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির সকল সদস্যগণ ছাড়াও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এতে মানবাধিকার,মানবপাচার প্রতিরোধ,চোরাচালান,অভিবাসন,উপজেলা সিটিসির দায়দায়িত্ব কর্তব্য,ভুমিকা,শান্তি ও শিশু সুরক্ষা বিষয়সহ বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয় ভিডিও প্রজেক্টরের মাধ্যমে হাতে-কলমে আলোচনা করা হয়। ###

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।