মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে মাদকাসক্ত ভাইয়ের কোপে ছোট ভাই মৃত্যুর মুখে

শেয়ার করুন

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে পারিবারিক কলহের জেরধরে বড় ভাইয়ের এলোপাতাড়ি দারকোপে ছোট ভাইয়ের হাতের দুই আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন রক্তাক্ত ছোট ভাই হাসপাতালে মৃত্যুর মুখে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়,১৮সেপ্টেম্বর সকাল ৭টারদিকে উপজেলার হ্নীলা দক্ষিণ ফুলের ডেইলের মৃত সোনা আলীর পুত্র মোঃ রফিক (২৮) নাফনদী হতে ঠেলা জাল দিয়ে চিংড়ি মাছ ধরে আসার পর বাড়িতে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার সহোদর বেলাল উদ্দিন (৩৬) ধারালো দা নিয়ে ঘুমন্ত রফিককে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। এসময় ঘটনাস্থলে হাতের দুইটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত আশংকাজনক অবস্থায় রক্তাক্ত রফিক চিকিৎসাধীন রয়েছে।
তথ্যানুসন্ধানে স্থানীয় লোকজন জানায়,দুই সহোদরই মাদকাসক্ত। বেলাল উদ্দিন এক মেয়ে তিন ছেলেসহ চার জনের সংসারে প্রায় সময় স্ত্রী দিলারা বেগমকে নির্যাতন করে আসছে। শেষ পর্যন্ত দিলারা নিরুপায় হয়ে গত সপ্তাহ খানেক আগে বাপের বাড়ি চলে যায়। বার বার চেষ্টা করেও কেউ বাড়ি ফিরাতে পারেনি। অবশেষে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক দেবর মোঃ রফিক (২৮) মুঠোফোনে ভাবী দিলারাকে চলে আসতে বলে এবং বড় ভাই বেলাল আর কোন ধরনের নির্যাতন করলে প্রতিবাদ করবে বলে সাহস দেয়। এই কথা বেলাল শুনে ছোট ভাই রফিকের সাথে ভাবী দিলারার অবৈধ সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করায় দু‘ভাইয়ের মধ্যে মনোমালিন্য চরমে পৌঁছে। এরই জেরধরে এই নৃশংস ঘটনা ঘটে বলে পরিবার সুত্রে দাবী করে।
এদিকে অপর একটি মহল দাবী করছে,তারা দু‘ভাইসহ একটি সিন্ডিকেট মিয়ানমার হতে নির্যাতিত হয়ে আসা রোহিঙ্গাদের নিকট হতে মিয়ানমার মুদ্রা কিয়াত লুটপাট করে ভাগ-বাটোয়ারার বিষয নিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছে। তবে পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়।

শেয়ার করুন