১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

টেকনাফে মাদককারবারীর গুলিতে ছাত্রলীগ নেতা নিহত

রহমত উল্লাহ টেকনাফ:

টেকনাফে গুলি করে ছাত্রলীগ নেতা মো: উসমান সিকদার (৩৮)কে হত্যা করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় এ ঘটনা ঘটৈ।

নিহত ছাত্রলীগ নেতা উসমান উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি সাবরাং ইউনিয়নের কচুবনিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

এ ঘটনার খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম, টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান, সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম, সাবরাং ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মুন্না টেকনাফ হাসপাতালে ছুটে আসেন। এসময় নিহতের পরিবার কান্নায় ভেঙ্গে পড়েন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, ফজরের নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার সময় বাড়ির সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। ইয়াবা ব্যবসায়ীদের বাঁধা হওয়ায় ইয়াবা ব্যবসায়ী মো.শাকের, কেফায়েত উল্লাহ’র বাহিনীরা গুলি করে উসমানকে হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চায়।

এদিকে গত কয়েকদিন আগে একটি অটোরিকশা ছুরির ঘটনায় প্রতিবাদ করায় ওইসব ইয়াবা ব্যবসায়ীরা উসমানকে মারধরও করেছিল। নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।