২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে মাটি কাটার গর্তে ডুবে শিশুর মৃত্যু

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে খেলতে গিয়ে মাটি কাটার গর্তে ডুবেই এক কন্যা শিশুর মৃত্যু ঘটেছে। জানা যায়,২৬সেপ্টেম্বর বিকালে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরবিলের শাকের আহমদের কন্যা শাকিলা বেগম (৪) সর্ঙ্গীয় ছেলেদের সাথে খেলা করে ফেরার সময় পাশ্ববর্তী মাটি কেটে সৃষ্ট গর্তের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তাকে না পেয়ে সন্ধ্যার আগে খুঁজতে বের হলে শাকিলার চাচা আব্দুল মতলব ঐ গর্তের পানিতে লাশ ভাসতে দেখলে শোর-গোলের সৃষ্টি হয়ে কান্নার রোল পড়ে যায়। তাকে উদ্ধার করে দাফনের প্রস্তুতি চলছে। স্থানীয় মেম্বার শাহ আলম সিকদার পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি স্বীকার করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।