৬ মে, ২০২৬ | ২৩ বৈশাখ, ১৪৩৩ | ১৮ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইটভাটা ও দোকানে জরিমানা

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে আরো এক ব্রিকফিল্ড এবং দুই দোকানকে নগদ টাকা জরিমানা করেছে।
৩ ডিসেম্বর দুপুর ২টায় টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা উপজেলার হোয়াইক্যং মেসার্স এসএন ব্রিকস (সালমান ট্রেডিং পরিচালিত) ইট ভাটায় অভিযান চালিয়ে বৈধ কাগজ-পত্র না থাকার কারণে ১০হাজার টাকা জরিমানা করেন। বিকাল পৌনে ৪টারদিকে হ্নীলা বাসষ্টেশনের মোঃ দেলোয়ার ষ্টোর ও সেলিম ব্রাদার্সে অভিযান চালিয়ে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য রাখায় ভোক্তাধিকার আইনে প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা করেন। শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিশ্রিত ও মেয়াদোত্তীর্ণ নাস্তা সামগ্রী জব্দ করে জনসম্মুখে ধ্বংস করেন। এই ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা সাংবাদিকদের জানান, টেকনাফে বিক্ষিপ্তভাবে পরিচালিত ইট ভাটা ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের দোকানে শীঘ্রই বড় ধরনের অভিযান পরিচালনা করা হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।