২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১২একর জমি উদ্ধার

হুমায়ূন রশিদ,(টেকনাফ): টেকনাফ সোলার টেক এনার্জি লিমিটেড সরকারী খাস জমি দখল করে ২০মেগা ওয়াট ক্ষমতা সম্পন্ন কার্যক্রম চালিয়ে আসছে। ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১২একর ৪শতক সরকারী খাস জমি লাল পতাকা পুঁতে সনাক্ত করে উদ্ধার করেন।
জানা যায়, ৩ ডিসেম্বর সকাল ১১টায় উপজেলার হ্নীলাস্থ আলীখালীতে স্থাপিত হতে যাওয়া জুলস পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান টেকনাফ সোলার টেক এনার্জি লিমিটেড তথা সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে টেকনাফ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দক্ষিণ হ্নীলা মৌজার বিএস খতিয়ানের ১০৭৩৬ দাগে ২.৭৪ একর, ১০৭৩৫ দাগে ০.৪০ একর, ১০৭২২ দাগে ০.০৫ একর, ১০৬৯৭ দাগে ০.০৫ একর, ১০৬৫৬ দাগে ৪.৮ একর, ১০৬৭২ দাগে ৩.০৯ একর ও ১০৬৭৩ দাগের ১.১০ একর মিলে সর্বমোট ১২.০৪ একর জমি পরিমাপ করে লাল পতাকা পুঁতে দিয়ে উদ্ধার করেন। এ সময় সার্ভেয়ার দেলোয়ার হোছাইন, হ্নীলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল মনসুর, এএসআই মোজাম্মেল হকসহ বিশেষ ফোর্স।
দেশে বিদ্যুতের চাহিদা মেটাতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পের আওতায় হ্নীলার আলীখালীতে ১শ ১৬একর জমির উপর পাওয়ার জুলস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান টেকনাফ সোলার টেক এনার্জি লি: ২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করে। আগামী বছরের ফেব্রুয়ারী মাসে এই সোলার পার্ক থেকে ২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্প কর্তৃপক্ষ সরকারী খাস জমি দখলের পাশাপাশি অসহায় গরীব জনসাধারণের জমি কৌশলে জোরপূর্বক এই প্রকল্পে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।