১৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩ ফাল্গুন, ১৪৩২ | ২৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

টেকনাফে বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেফতার

বিশেষ প্রতিবেদক:

 

কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র,গুলিসহ এক রোহিঙ্গা নাগরিককে গ্রেফতার করেছে। শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। আজ বিকালে টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ  সুপার( উখিয়া সার্কেল) রাসেল এর  সার্বিক তত্ত্বাবধানে টেকনাফ মডেল থানা পুলিশ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।
ওই সময় হামিদুল্লাহ প্রঃ মুন্নিয়া প্রঃ গুন্নিয়াকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১টি পিস্তল, ১৫  রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের হোছন আহাম্মদ ছেলে।
পুলিশ কর্মকর্তা  মোহাম্মদ জোবাইর সৈয়দ আরও জানান, তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তিনি অপরাধ নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।