১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

টেকনাফে বিজিবি-পুলিশের পৃথক অভিযানে ১লাখ ১২হাজার ইয়াবা উদ্ধারঃ সিএনজি জব্দ


টেকনাফে বিজিবি ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩কোটি ৩৭লক্ষ ২০হাজার টাকা মূল্যমানের ১লাখ ১২হাজার ৪শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে। ইয়াবা বহনের দায়ে নাম্বারবিহীন একটি সিএনজি জব্দ করা হয়েছে। এই ব্যাপারে চালককে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায়-৪ফেব্রুয়ারী ভোররাত সাড়ে ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ মিয়ানমার হতে ইয়াবার চালান আসার সংবাদ পেয়ে সাবরাং বিওপির বিশেষ টহল দল নিয়ে লাফারঘোনা এলাকায় অবস্থান নেয়। এসময় কয়েকজন লোক একটি ব্যাগ নিয়ে আসতে দেখে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে একটি পুটলা ফেলে অন্ধকারে পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশী করে একটি ব্যাগ উদ্ধার করে। তা ব্যাটালিয়নের নিয়ে গণনা করে ২কোটি ৪০লক্ষ টাকা মূল্যমানের ৮০হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এদিকে ভোর পৌনে ৬টারদিকে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত আইসি এসআই চন্দন সিনহা ও এএসআই খোরশেদ আলম নয়াপাড়া বটতলী এলাকায় প্রধান সড়কে কক্সবাজারগামী (কক্সবাজার-থ-১১- অনটেস্ট সিএনজি দাড়ানোর জন্য সংকেত দিলে চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। তখন গাড়িটি আয়ত্বে নিয়ে চালকের টুল বাক্সের সামনে তল্লাশী চালিয়ে ৩২হাজার ৪শ পিস ইয়াবাসহ সিএনটি জব্দ করে। অজ্ঞাতনামা চালককে পলাতক আসামী করে মাদকে আইনে একটি মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা বড়ি ও সিএনজি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। হোয়াইক্যং হাইওয়ে পুলিশের আইসি জামাল হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।