১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪লাখ ৩১হাজার ইয়াবা উদ্ধারঃ আটক-১


টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ৪লাখ ৩১হাজার ৮শ ইয়াবা বড়ি উদ্ধার করেছে এবং বহনের দায়ে এক বৃদ্ধাকে আটক করা হয়েছে।
বলে জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়-২মার্চ ভোররাত ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপাধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী মিয়ানমার হতে ইয়াবার বড় ধরনের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির বিশেষ টহলদল নিয়ে সাবরাং লেজিরপাড়া পয়েন্টে অবস্থান নেয়। রাত সাড়ে ৪টারদিকে কয়েকজন লোক একটি ব্যাগ নিয়ে সামনে আসতে দেখলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করা মাত্র ব্যাগটি ফেলে অন্ধকারের মধ্যে পালিয়ে গেলে ঘটনাস্থল তল্লাশী চালিয়ে ব্যাগটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১২কোটি ৩০লক্ষ টাকা মূল্যমানের ৪লাখ ১০হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এদিকে ১মার্চ রাত ১০টারদিকে টেকনাফের হোয়াইক্যং বিওপি ফাঁড়ির দায়িত্বরত বিজিবি জওয়ানেরা যাত্রীবাহী বাস তল্লাশী করে ২১হাজার ৮শ ইয়াবা বড়িসহ টেকনাফ পৌর এলাকার কায়ুকখালী পাড়ার মৃত ইসুলুর স্ত্রী হাবিয়া খাতুন (৫৫)কে আটক করে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের উপাধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।