১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ আটক-১


হুমায়ূন রশিদ,টেকনাফঃ টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযানে চালিয়ে ৩লক্ষ ৬৯হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এই ঘটনায় উখিয়া উপজেলার একব্যক্তিকে আটক করা হয়েছে এবং স্থানীয় অপর দুইব্যক্তিকে পলাতক আসামী করে মামলা দায়ের ককরা হয়েছে।
জানা যায়,১০অক্টোবর ভোররাতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির হাবিলদার মোঃ আশরাফুল আলম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহলদল নিয়ে নাজিরপাড়া ও সাবরাংয়ের মধ্যবর্তী আলুগোল্লা প্রজেক্ট এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর মায়ানমার হতে নাফনদীর শুন্য লাইন অতিক্রম করে একটি হস্তচালিত নৌকা আসতে দেখে অপেক্ষায় থাকে। নৌকাটি আলুগোল্লা প্রজেক্ট বরাবর নাফনদীর কিনারায় আসলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত নৌকা হতে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে উখিয়া উপজেলার পালংখালীর মৃত বাদশা মিয়ার পুত্র মোঃ ইউনুছ (২৮)কে আটক করে। পরবর্তীতে চোরাকারবারীদের ব্যবহৃত নৌকা তল্লাশী করে ইয়াবার বস্তা উদ্ধার করা হয়। যা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৯কোটি ২৬লক্ষ ৮৩ হাজার ২শ টাকা মূল্যমানের ৩লক্ষ ৮হাজার ৯শ ৪৪পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। এই ঘটনায় টেকনাফ সাবরাংয়ের মন্ডল পাড়ার লোকমান হাকিমের পুত্র আব্দুল্লাহ ও মকতুল হোছনের পুত্র আলী আহমদ (৪৫)কে পলাতক আসামী করে নিষিদ্ধ মাদক মামলায় ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে গত ৯অক্টোবর রাত সাড়ে ৮টারদিকে হ্নীলা বিওপির নায়েক সুবেদার মোঃ নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল ও স্পীডবোট নিয়ে নাফনদীর পূর্ব ফুলের ডেইলে অভিযান চালিয়ে ৬টি ইয়াবার পুটলা উদ্ধার করে। যা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১কোটি ৮০লক্ষ টাকার ৬০হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। তা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।