মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৫২হাজার ইয়াবাসহ আটক-২ ঃ পলাতক-২

শেয়ার করুন


টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ৫২হাজার ইয়াবা বড়িসহ ২জনকে আটক করে থানায় সোর্পদ করা হয়েছে।
সুত্র জানায়-২৪ ডিসেম্বর ভোররাত সাড়ে ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদের নেতৃত্বে বিশেষ টহল দল টেকনাফ ১নং স্লুইচ গেইট সংলগ্ন এলাকায় দিয়ে দুইজন লোক একটি পুটলা নিয়ে বেড়িবাঁেধ উঠলে বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করা মাত্র পুটলাটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে নদীর ওপারে চলে যায়। পুটলাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১কোটি ২০লক্ষ টাকা মূল্যমানের ৪০হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। যা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। এদিকে সকাল ৭টারদিকে টেকনাফ সদর বিওপির নায়েব সুবেদার গুরুপদ বিশ্বাসের নেতৃত্বে একটি টহল দল নতুন জেটিঘাট সংলগ্ন এলাকায় কেওড়া বাগানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ৩/৪জন একটি ব্যাগ নিয়ে সামনে আসলে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করে। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে সকাল ৯টায় পুরান পল্লানপাড়ার মৃত সালাহ উদ্দিনের পুত্র মোঃ মিজানুর রহমান (১৬) ও উত্তর জালিয়াপাড়ার ছিদ্দিকুর রহমানের পুত্র মোঃ আজিজুল হক (১৫) কে একটি ইয়াবার ব্যাগ এবং মোবাইলসহ আটক করা হয়। যা পরবর্তীতে ব্যাটালিয়ন সদরে প্রকাশ্যে গণনা করে ৩৫লক্ষ ৪৮হাজার ১শ টাকা মূল্যমানের ১১হাজার ৮শ ২৭পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।ধৃতদের স্বীকারোক্তিমতে ঘটনাস্থল হতে পালিয়ে যাওয়ায় উত্তর জালিয়াপাড়ার মৃত জাকির হোসেনের পুত্র মোস্তাক আহমদ (৩২) মসু ও মোঃ হোছনের পুত্র মোঃ হোছন খোকন (৩০) কে পলাতক আসামী করে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। #

শেয়ার করুন