১ মার্চ, ২০২৬ | ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১১ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

টেকনাফে বন্দুকযুদ্ধে ৪ ডাকাত নিহত

বিশেষ প্রতিবেদকঃ

২৬ জুন শুক্রবার দুপুরে কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং গহীন পাহাড়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাইসহ চারজন নিহত হয়েছেন। চারজনই হাকিমের ডাকাত দলের সদস্য। আহত হয় ৩ পুলিশ সদস্য।

নিহতরা হলেন আলোচিত রোহিঙ্গা ডাকাত হাকিমের দুই ভাই বশির ও হামিদ এবং অপর দুজন হলেন রফিক ও রইঙ্গা। ঘটনার সময় ৪০ হাজার পিস ইয়াবা ও ৪ টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আলোচিত ডাকাত হাকিম

খবর পেয়ে শুক্রবার সকালের দিকে পুলিশ হোয়াক্যংয়ের চাকামার কুল পাহাড়ে অভিযান চালাতে গেলে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ডাকাত দলকে পুলিশ ঘেরাও করলে পুলিশের উপর এলোপাতাড়ি গুলি চালালে পুলিশও আত্বরক্ষার্থে গুলিবর্ষণ করে। একসময় ডাকাতদলের চারসদস্য গুলিবিদ্ধ হলে তাদের ওই অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন গণমাধ্যমকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবং ঘটনাস্থল থেকে হাকিম ডাকাত পালিয়ে যান বলে জানান পুলিশ সুপার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।