১২ জুলাই, ২০২৬ | ২৮ আষাঢ়, ১৪৩৩ | ২৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত, এএসআই সজীবসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদকঃ টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২জন ইয়াবা কারবারি নিহত হয়েছে। এসময় ৮টি দেশীয় তৈরী বন্দুক, ২০ হাজার পিস ইয়াবা ও ২০টি তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন, টেকনাফ উপজেলার নাজির পাড়া এলাকার আজহার মিয়ার ছেলে ও স্বরাষ্ট্রমন্ত্রাণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি ও বিকাশ এজেন্ট নূর মোহাম্মদ (৪০) ও জালিয়াপাড়ার গ্রামের আব্দুর শুুক্কুরের ছেলে নুরুল আমিন (৩৫)।

শুক্রবার (২২) রাত ৩টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়া পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় পুলিশের ৫ সদস্য আহত হয়েছে।

এসময় আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই সঞ্জীব, কনস্টেবল আল আমিন, সাইফুল ইসলাম, আরসাদুল ও সাব্বির।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ সত্যতা নিশ্চিত করে জানান, ‘পুলিশে হাতে একদিন আগে আটক হওয়া ইয়াবা কারবারি নুর মোহাম্মদ (৪০) ও নুরুল আমিন (৩৫) কে নিয়ে অভিযানে যান টেকনাফ থানার একটি পুলিশদল। এসময় টেকনাফ উপজেলার রাজারছড়া পাহাড়ি এলাকায় পৌছলে পুলিশের হাতে আটক হওয়া আসামীদের কেড়ে নিতে একদল ইয়াবা কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। এঘটনায় পুলিশ ৪২ রাউন্ড গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী করে ৮টি দেশীয় তৈরী বন্দুক, ২০ হাজার পিস ইয়াবা ও ২০টি তাজা কার্তুজ ও গুলিবিদ্ধ অবস্থায় ২ জনকে উদ্ধার করেছে পুলিশ। আহতদের দ্রুত টেকনাফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। নিহত নূর মোহাম্মদের বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন অভিযোগে ১০ টি ও নুরুল আমিনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, সাংবাদিক হামলা মামলা, অর্থ লন্ডারিং, বিশেষ ক্ষমতা আইন সহ ৩টি মামলা রয়েছে। মৃতদেহ ২ টি ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে’।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।