মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত, এএসআই সজীব সহ আহত ৩

শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দিল মোহাম্মদ প্রকাশ দিলু (৩৬) নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের একটি পরিত্যক্ত মাছের হ্যাচারী পাশে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৬ টি এলজি বন্দুক, ১৩ রাউন্ড কাতুজ ও ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত দিল মোহাম্মদ টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল গ্রামের মৃত মকবুল আহমেদ প্রকাশ পুতুর ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে অভিযান চালিয়ে বহু মামলার পলাতক আসামী ও তালিকাভুক্ত ইয়াবা ব্যবসাযী দিল মোহাম্মদকে আটক করা হয় । পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কের একটি পরিত্যক্ত মাছের হ্যাচারীর পেছনের জঙ্গলে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে যায় পুলিশ। এসময় তার সহযোগী মাদক ব্যবসায়ীরা পুলিশ কে লক্ষ্য করে গুলি করে। মাদক ব্যবসায়ী দের ছোড়া গুলিতে এএসআই সজীব দত্ত, এসআই বাবুল এবং কনস্টেবল ইবাহীম আহত হয়। তাৎক্ষণিক পুলিশ নিজের জীবন ও সরকারি সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। উভয় পক্ষের গোলাগুলিতে ধৃত দিলু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরবতীতে ঘটনাস্থল তল্লাশী করে ৬ টি এলজি বন্দুক, ১৩ রাউন্ড কাতুজ ও ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালর মর্গে পাঠানো হচ্ছে।

শেয়ার করুন