১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

টেকনাফে বজ্রপাতে দুইজন নিহত

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে এক কৃষকসহ দুইজন নিহত হয়েছে। বুধবার(২৪মে)বেলা১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়ন হাজমপাড়া ও সাগরপাড় এলাকায় এঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাহারছড়া ইউনিয়নের৭নম্বর ওয়ার্ড হাজমপাড়ার মো:সোনা আলীর ছেলে রহমত উল্লাহ (৪০) ও একই  ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড বাইন্না পাড়ার নুরুল ইসলামের ছেলে ধইল্যা (২০)।
বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।
তিনি বলেন, বুধবার বেলা ১১টার দিকে রহমত উল্লাহ (৪০) নামে এক কৃষক পানের বরজের ক্ষেত থেকে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়। অপরদিকে ধইল্যা (২০) নামের এক যুবক সাগর পাড়ে কাজ করতে গেলে বজ্রপাতে তারও মৃত্যু হয় বলে জানান তিনি।
বাহারছড়া ফাঁড়ির(তদন্তকেন্দ্র)পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।