২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩ | ১১ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

টেকনাফে ফের রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবি : ৮ জন জীবিত উদ্ধার : নিখোঁজ ২০


নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের টেকনাফের নাফনদীর শাহপরীরদ্বীপ চ্যানেলে ফের রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় এ ট্রলারডুবির ঘটনায় ২০ জন নিখোঁজ রয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৮ জনকে।

ট্রলারে থাকা জীবিত উদ্ধার হওয়ারা বলছেন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে তারা ২৮ জন একটি ট্রলারে উঠে বাংলাদেশে পালিয়ে আসছিল। নাফনদীর ঘোটার চলে তাদের ট্রলারটি অকস্মাত ডুবে যায়। তাদের শোরচিৎকারে বিজিবির টহল দল বিষয়টি আঁচ করতে পেরে উদ্ধারে তৎপরতা চালিয়ে ৮ জনকে উদ্ধারে সক্ষম হন।
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, শাহপরীরদ্বীপে নাফনদীর ঘোলার চর পয়েন্টে একটি রোহিঙ্গাবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮জন রোহিঙ্গাকে বিজিবির টহল নৌকার মাধ্যমে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো মৃতদেহ পাওয়া যায়নি।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন খান জানান, উদ্ধার রোহিঙ্গাদের তথ্যমতে এখনো অনেকেই নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে স্থানীয়দের সহায়তায় চেষ্টা চলছে বলে উল্লেখ করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।