মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

টেকনাফে ফের পরিত্যক্ত ৪লাখ ইয়াবা উদ্ধার

শেয়ার করুন

 


টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের জওয়ানেরা ফের অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
সুত্র জানায়-১৯ফেব্রুয়ারী ভোররাত ২টারদিকে টেকনাফ কোস্টগার্ড ষ্টেশনের কমান্ডার লেঃ তাসকিন রেজা ইয়াবার চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে স্থলবন্দরের উত্তর পার্শ্বে সাইরং খালে সর্ঙ্গীয় টহল দল নিয়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২/৩জন লোক পাশ্ববর্তী এলাকা দিয়ে বস্তা বোঝাই করে যাওয়ার সময় ধাওয়া করলে ২টি বস্তা ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে বস্তা ২টি উদ্ধার করে কোস্টগার্ড ষ্টেশন চত্বরে নিয়ে গণনা করে ২০ কোটি টাকা মূল্যমানের ৪লক্ষ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। তা টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।

শেয়ার করুন